র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য প্রযুক্তির সহায়তায় ও র্যাব-১১ এর সহযোগিতায় নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ফরিদপুরের ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০), পিতা-যদুরাম পাল, গ্রাম-জালালচর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা কে গ্রেফতার করেছে| এসময়ে তার নিকট হতে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।উল্লেখ্য, গ্রেফতারকৃত প্রদীপ পাল (৪০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার একজন নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ও আইডি হ্যাক করে বিভিন্ন সময়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও লেখা পোস্ট করে এবং চাঁদা দাবি করে| উক্ত ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মামলা ন¤^র-১৭, তারিখ-২৫/০৩/ ২০২৬ খ্রি: ধারা-২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ তৎসহ ৩৮৫ পেনাল কোড, ১৮৬০ রুজু করেন| মামলাটি বর্তমানে পিবিআই ফরিদপুরের অধীন তদন্তাধীন রয়েছে| সর্বশেষ গত ১৪/০৪/২০২৬ তারিখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জাটিগ্রাম সাকিনস্থ শংকর কুমার পাল (৩৩) নামক একজন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে কোরআন অবমাননাকর পোস্ট করে ধর্মীয় অনুভ’তিতে আঘাত হানে| ফলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অধিযাচন পত্র প্রাপ্তির ভিত্তিতে আসামি প্রদীপ পাল (৪০)’কে গ্রেফতার করণপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার
১
আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার
২
শ্রীনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ
৩
দৌলতদিয়ায় তেল নিতে এসে ৩ চালক দণ্ডিত
৪
বিয়েকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদে বিষ পান করে যুবকের মৃত্যু
৫
লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট
৬
মহম্মদপুরে অসহায় রাহিমার পাশে দাঁড়ানোর আহ্বান
৭
সংগ্রাম থেকে নেতৃত্বে—গরিবের ভরসা ‘নয়ন মেম্বার’, অপপ্রচারের মাঝেও থামেননি মানবসেবায়
৮
আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস
৯
কুমারভোগে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ
১০
ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন
১১
শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত