সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার চত্বরে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহাব্বতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় তাকে ক্রেস্ট, বস্ত্র ও মানপত্র প্রদানসহ ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান (মিরন)সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে ধানগড়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

কালুখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৮ পরোয়ানায় গ্রেফতার ৬

মতলব উত্তরে চলছে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি

ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার

সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে মসজিদের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

১০

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

১১

রামগ‌ড়ে অগ্নিকান্ডে স্কুল পুড়ে ছাই

১২

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

১৩

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৫

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

১৭

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

১৮

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

১৯

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

২০

Design & Developed by: BD IT HOST