আমিনুল ইসলাম হিরো সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মসজিদের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি মসজিদের পুকুরে বিষ প্রয়োগ ও জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি শনিবার (১৮ এপ্রিল) উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে ঘটে।

এ ঘটনায় গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক।

অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ওই পুকুরের আয়ে ইমাম-মুয়াজ্জিনের বেতনসহ বিভিন্ন ধর্মীয় ব্যয় নির্বাহ করা হয়। তবে পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে শুক্রবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন ভোরে অভিযুক্তদের নেতৃত্বে ১৫-১৮ জনের একটি দল জোরপূর্বক পুকুর থেকে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাধা দিলে মসজিদ কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরের পানিতে গ্যাস হয়েছিল, গ্রামের মানুষই মাছ ধরেছে।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে ০২ লক্ষ টাকা মূল্যমানের ৪৫ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এসি ল্যান্ডের মতবিনিময়

কালুখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৮ পরোয়ানায় গ্রেফতার ৬

মতলব উত্তরে চলছে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি

ধামইরহাটে ৫ হাটের ইজারা অনিশ্চিত: রাজস্ব হারানোর শঙ্কায় সরকার

সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে মসজিদের পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপি ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা প্রদান

১০

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

১১

রামগ‌ড়ে অগ্নিকান্ডে স্কুল পুড়ে ছাই

১২

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

১৩

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৫

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

১৭

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

১৮

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

১৯

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

২০

Design & Developed by: BD IT HOST