মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নবাগত (এসি ল্যান্ড) সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার ১৯ এপ্রিল সকাল ১১ ঘটিকায় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে লৌহজং উপজেলা প্রেসক্লাব এর কার্যকরী কমিটির সদস্যগনের সাথে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার সম্প্রতি বদলী হওয়ার পর তার স্হলে গত ১৩ এপ্রিল যোগদান করেন মো. এরফানুর রহমান। বিসিএস ৩৮ ব্যাচের এই কর্মকর্তা এর আগে ফরিদপুরের মধুখালী উপজেলায় এসি ল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।
সাক্ষাৎকালে নবাগত এসি ল্যান্ড লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের ভূমিকা ও ভূমি সেবার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত এসি ল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং লৌহজংয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক সংবাদ প্রচারে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। লৌহজং উপজেলার বর্তমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলাসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়েও এসময় আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন ও দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান প্রমুখ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST