র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে| মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৯/০৪/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭:৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার টাকা), সহ একজন নারী’কে আটক করে| আটককৃত নারীর নাম মোছা: মাহফুজা খাতুন (২৮), পিতা- শাহজাহান হোসেন, সাং— খোশালপুর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়।প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে ফরিদপুর ও ঢাকার বিভিন্ন থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST