নেত্রকোনা মডেল থানা এলাকায় এক অসহায় পিছিয়ে পড়া অটো চালককে অচেতন করে তার উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত অটো রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে একটি চক্র। গত ৩ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানাধীন রাজুর বাজার এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।অভিযোগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদরের কাঞ্চনপুর গ্রামের কৃষক মো. আব্দুছ ছালামের ছেলে মো. মাসুম মিয়া (১৬) প্রতিদিনের ন্যায় তার অটো গাড়িটি (লাইসেন্স নং-২৩৫) নিয়ে উপার্জনের উদ্দেশ্যে শহরে বের হয়। দিনশেষে সন্ধ্যা আনুমানিক ৫:৫০ মিনিটের দিকে রাজুর বাজার এলাকা থেকে নতুন জেলাখানার মোড়ে যাওয়ার পথে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি যাত্রীবেশে তার গাড়িতে ওঠে। ইফতারের সময় হলে ছিনতাইকারী চক্রটি কৌশলে মাসুমকে কোনো চেতনানাশক দ্রব্য সেবন করায়। এতে মাসুম অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা তাকে ফেলে রেখে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মাসুমকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীর পিতা মো. আব্দুছ ছালাম জানান, অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির কোনো সন্ধান না পেয়ে তিনি নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সহায়-সম্বল হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। তারা প্রশাসনের কাছে দ্রুত গাড়িটি উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি জানান তিন ছেলে এক মেয়ে নিয়ে যখন তিনি না খেয়ে দিন কাটাচ্ছিলেন, তখন নেত্রকোনা জেলার কাঞ্চন পুর ফকির বাড়ির এক মহান মানুষ নাম মোকশেদ মিয়া আমার দুরবস্থা দেখে আমার পাশে এসে দাড়ান, তিনি আমাকে নগদ টাকা দিয়ে একটি অটু কিনে দেন, এবং বিনা লাভে দুই বছরের সময় দিয়ে, টাকা পরিশোধ করতে বলেন,আমি স্বাবলম্বী হওয়ার পড়ে এ টাকা দিয়ে তিনি আরও একটি অসহায় পরিবারের সাহায্য করতে পারে। কিন্তুন কথায় বলে অভাগা যেদিকে চায় সাগরও শুকাইয়া যায়। ঠিক তাই ঘটল আমার উপর, এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন আব্দুস সালাম। বর্তমানে তিনি দুই ছেলেএক মেয়ের জনক পরিবারে ৫ জন সদস্য নিয়ে খেয়ে না খেয় দিন কাটছে আবদুর ছালামের। তাই তিনি সরকারের কাছে, সাহায্য চান সরকার মহোদয় জেন, এই অসহায় পরিবারটির দিকে মুখ তুলে চান। এ দিকে সচেতন মহলে বিষয়টি নিয়ে বিরুপ প্রকাশ করে
নেত্রকোনা মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় বিডিও ফুটেজ দেখে এই চক্রের মূল হুতাকে ধরার চেষ্টা চলছে। এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST