নাজমুল হোসেন, রাজবাড়ী
৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

 

 

 

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার সন্নিকটে এবং বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বিপাশা জুয়েলার্স’ নামক একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ব্যস্ততম প্রধান সড়কে পুলিশের টহল ও নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় গোয়ালন্দ বাজার প্রধান সড়কের পাশে অবস্থিত এই দোকানে চুরির ঘটনাটি ঘটে।দোকানের মালিক বাবলু বেপারী জানান, রাতে দোকান তালাবদ্ধ করে বাড়ি যাওয়ার পর সকালে এসে দেখি দোকানের সামনের শাটারটি বাঁকানো। ভেতরে ঢুকে দেখি শোকেসের তালা ভাঙা এবং সেখানে থাকা প্রায় ৯০ থেকে ১০০ ভরি রুপার অলঙ্কার ও ড্রয়ারে থাকা নগদ টাকা চুরি হয়ে গেছে। মালিকের দাবি অনুযায়ী, প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকার রুপা খোয়া গেছে।দোকানের কারিগর কৃষ্ণ সাহা জানান, রুপার পাশাপাশি গ্রাহকদের গচ্ছিত রাখা প্রায় ১০ থেকে ১২ ভরি রুপারঅলংকার ও চোরচক্র নিয়ে গেছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান,দোকানের শাটারটি যেভাবে বাঁকানো হয়েছে, তা দেখে ভেতরে কারো প্রবেশ করা বেশ কঠিন। অথচ সিসিটিভি ক্যামেরা না থাকার সুযোগ নিয়ে চোরচক্র বিপুল পরিমাণ মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল। থানার এত কাছে এবং বাজারের মূল পয়েন্টে এমন ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ। তাদের প্রশ্ন—নৈশপ্রহরী ও পুলিশি টহল থাকার পরেও কীভাবে এই চুরির ঘটনা সম্ভব হলো?এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “দোকানটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। তবে আমরা আশেপাশের অন্যান্য দোকানের ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

শ্রীনগরে মুদি দোকানে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

মতলব উত্তরে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

কৃষ্ণচূড়ার প্রেমে মাতোয়ারা পুরান ঢাকাবাসী

১০

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

১১

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

১৩

প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা

১৪

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

১৫

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

১৬

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

১৭

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

১৮

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

১৯

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

২০

Design & Developed by: BD IT HOST