মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে জাহানাবাদ মাস্টার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ,
তৈয়ব আলী মার্কেটে অবস্থিত সাইফুল স্টোরে,
২৯ এপ্রিল ২০২৬ আনুমানিক ভোররাতে দোকানের টিনের চাল ও হার্ডবোর্ড কেটে চোরের দল দোকানে প্রবেশ করে ।
দোকানের রক্ষিত বিভিন্ন কোম্পানির মূল্যবান সিগারেট,কসমেটিক পণ্য ,মূল্যবান গোসলের সাবান ,প্যাকেট জাত পোলার চাল ,ডাল , ময়দা, সুজিসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার পণ্য নিয়ে শটকে পড়ে চোরের দল ।
দোকানটির স্বত্বাধিকারী মোহাম্মদ শাহীন সকালে দোকানের শাটার খুলে দোকানে প্রবেশ করে দেখেন দোকানের মালপত্র ছরিয়ে ছিটিয়ে এলোমেলো ভাবে পরে রয়েছে ।
দোকানের টিনের চাল ও চালে সংযুক্ত যুক্ত হার্ডবোর্ড কাটা।
তিনি আরো জানান, যে পরিমাণ মালামাল চুরি হয়েছে বর্তমানে বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে জিডি করা হয়েছে ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST