স্টাফ রিপোর্টার
১ মে ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

 

ঢাকা, ১লা মে ২০২৬ শুক্রবার শুভ বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ‘বেশাখ ডে-২০২৬’ উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে “বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি **মি. গোকুল ভি. কে. (Mr. Gokul V. K.)। সভাপতিত্ব করেন শ্রীসদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাশের।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকারঃ

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, “ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। একই ভূখণ্ডে আমরা সমঅধিকার এবং একই সম্ভাবনা নিয়ে বসবাস করি।” তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আশ্বস্ত করেন যে, বাসাবো বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনাঃ

সাম্প্রতিক বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা প্রসঙ্গে প্রশাসক বলেন, “অতীতের পরিকল্পনাগুলোতে শহরের পানি দ্রুত নদীতে নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটলেট রাখা হয়নি। ফলে বর্তমানে এই সমস্যা নিরসনে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বড় বিনিয়োগের প্রয়োজন।”

তিনি জানান, বর্তমান সরকার ও ডিএসসিসি জলাবদ্ধতা দূরীকরণে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে সরকার ইতোমধ্যে নিউমার্কেট ও সোয়ারিঘাট এলাকায় দুইটি নতুন আউটলেট নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

নাগরিকদের প্রতি আহ্বানঃ

স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে ডিএসসিসি নিয়মিত ড্রেন, বক্স কালভার্ট পরিষ্কার এবং খালের প্রবাহ সচল রাখার কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রশাসক বলেন, “এই উদ্যোগগুলোর সুফল পেতে নাগরিকদের সচেতনতা জরুরি। খাল, নদী ও ড্রেনে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে সংঘদান, আলোচনা সভা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

শ্রীনগরে মুদি দোকানে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

মতলব উত্তরে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

কৃষ্ণচূড়ার প্রেমে মাতোয়ারা পুরান ঢাকাবাসী

১০

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

১১

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

১২

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

১৩

প্রশাসন ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা

১৪

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

১৫

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

১৬

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

১৭

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

১৮

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

১৯

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

২০

Design & Developed by: BD IT HOST