নাজমুল হোসেন, রাজবাড়ী
১ মে ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে “শ্রমিক-মালিক ভাই ভাই” স্লোগানে মহান মে দিবস উদযাপিত

 

 

“শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই”—এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস।

রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৩৫৭৮) গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের কর্মসূচি শুরু হয় সকাল ৭টায় পৌর জামতলাস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর সকাল ৮টায় মহান মে দিবসের বীর শহীদদের স্মরণে নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। সকাল সাড়ে ৯টায় উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত শ্রমিক জমায়েত হন।

মাওলানা আব্দুল সালাম মোল্লার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের পর একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক ও উপজেলা কোর্ট চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সংগঠনের উপজেলা সভাপতি আঃ রাজ্জাক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। সাংগঠনিক সম্পাদক ফজলু হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম,রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখেন শ্রমিকরা। উন্নত বাংলাদেশ গড়তে হলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষ—উভয়ের দায়িত্ব।” অন্যান্য বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
উপজেলা কৃষক দলের সভাপতি আবু বকর সিদ্দিক, নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. লাল মিয়া ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সাধারণ শ্রমিকদের মাঝে তবারক ও খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শ্রীনগর ওকাব শিক্ষাবৃত্তি ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠি

লৌহজংয়ে বিক্রমপুর প্রেসক্লাবে জাকির হোসেন সুমনের আগমনে আলোচনা সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে ঈদ আনন্দ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত টাইব্রেকারে হান্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন স্ট্রাইকার্স

শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দে “শ্রমিক-মালিক ভাই ভাই” স্লোগানে মহান মে দিবস উদযাপিত

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

১০

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

১১

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১২

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

১৩

শ্রীনগরে মুদি দোকানে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

১৪

মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

১৫

মতলব উত্তরে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

১৬

কৃষ্ণচূড়ার প্রেমে মাতোয়ারা পুরান ঢাকাবাসী

১৭

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

১৮

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

১৯

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

২০

Design & Developed by: BD IT HOST