শফিকুল ইসলাম শফিক(সুনামগঞ্জ) প্রতিনিধি
১ মে ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১ দশমিক ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানার মমিনবাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারে, আনন্দবাজার এলাকায় একটি পিকআপে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি সিঙ্গেল কেবিন পিকআপের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের জুমান মিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে পৌঁছালে জুমান মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়। পরবর্তীতে তার বসতঘরের বারান্দায় রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২১ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জুমান মিয়া (২৮), পিতা কাজি মিয়া, গ্রাম হালাবাদী, থানা বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ এবং মো. আক্তার হোসেন (৩১), পিতা মিজান মিয়া, গ্রাম সাকুচাইল, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী গোয়ালন্দ থানা এলাকা হতে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শ্রীনগর ওকাব শিক্ষাবৃত্তি ও শিক্ষক মিলন মেলা অনুষ্ঠি

লৌহজংয়ে বিক্রমপুর প্রেসক্লাবে জাকির হোসেন সুমনের আগমনে আলোচনা সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে ঈদ আনন্দ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত টাইব্রেকারে হান্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন স্ট্রাইকার্স

শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়ালন্দে “শ্রমিক-মালিক ভাই ভাই” স্লোগানে মহান মে দিবস উদযাপিত

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২

মুন্সীগঞ্জ সদর থানা এলাকা হতে প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার

আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ

১০

মেয়ের পছন্দের পাত্রকেই নিয়ে পালালো মা 

১১

মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

১২

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি প্রশাসকের ঘোষণা

১৩

শ্রীনগরে মুদি দোকানে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি

১৪

মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকার সম্পাদকদের মতবিনিময়

১৫

মতলব উত্তরে পাল্টা সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ

১৬

কৃষ্ণচূড়ার প্রেমে মাতোয়ারা পুরান ঢাকাবাসী

১৭

কুমারভোগে ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল, বিজয়ী চন্দ্রের বাড়ী একাদশ

১৮

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ডিএসসিসিতে আধুনিক হকার পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন

১৯

থানার পাশেই স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি!

২০

Design & Developed by: BD IT HOST