পাংশা উপজেলাকে ‘ধলন ও শুকনা’ প্রথা মুক্ত করতে এবং কৃষকদের নায্যমূল্য নিশ্চিত করতে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ মে থেকে পাংশা উপজেলার কোনো হাট-বাজারে পেঁয়াজ ক্রয়-বিক্রয়ে কোনো প্রকার ‘ধলতা’ বা অতিরিক্ত ওজন নেওয়া যাবে না।
কৃষকগণ বস্তার ওজন বাদ দিয়ে শুধুমাত্র পেঁয়াজের প্রকৃত ওজনে বাজার মূল্য বুঝে পাবেন।
কোনো ব্যবসায়ী পঁচা পেঁয়াজ গ্রহণ করবেন না। একইসঙ্গে বিক্রির সময় পেঁয়াজের গুণগত মান সব বস্তায় বা পরিমাণে সমান নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়ের পর কোথাও ধলতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে প্রশাসন তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং বাজারে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST