মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিল সহ প্রতিটি বোরো ধানের জমিতে একযোগে ধান কাটা শুরু হওয়ায়এবং হঠাৎ কাল বৈশাখী ঝড়ো হাওয়ায়
বোরো ধানের ফলন জমিতে পড়ে যাওয়ায় ধান কাটা শ্রমিকের তীব্র সংখ্যা তীব্র আকার ধারণ করায় শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষী হতাশ।
চাষী আব্দুর রহমান জানান,তিনি ধান কাটার জন্য তিনজন শ্রমিক নিয়োগ দিয়েছেনদৈনিক তিন বেলা খাবার পর প্রতি জন শ্রমিকের হাজিরা ১৫ শত টাকা।
গত কাল বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ায়র ফলে তার ধান জমিতে পড়ে যাওয়ার ফলন কম পাবেন বলে আশঙ্কা প্রকাশ করলেন।
সফল কৃষক আব্দুর রশিদ জানান,ধান কাটার শ্রমিকরা জমি হতে ধান কর্তন করে তিন ভাগের এক ভাগ ধান নেওয়ার পাশাপাশি তাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে।
শ্রমিকের অভাবে তিনি তা মেনে নিতে বাধ্য হচ্ছেন।
অপর কৃষক আব্দুল খলিল জানান, এবার তার জমিতে ধানের ফলন খুব ভালো হয়েছে।
গত কয়েকদিন ধান ভালোভাবে ধান কাটলে ও গতকাল হতে বৈরী আবহাওয়ায় তিনি চিন্তিত ।
যেভাবে ধানের শ্রমিকদের দৈনিক হাজিরা দেওয়া হচ্ছে
আবহাওয়া অনুকূলে না থাকলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST