নাজমুল হোসেন, রাজবাড়ী
১৭ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া ২য় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে বিশাল মানববন্ধন

 

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রাণের দাবি দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ২য় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মে) সকাল ১০:৩০ ঘটিকায় গোয়ালন্দ বাসস্ট্যান্ড চত্বরে “গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ”-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
“গণ সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও, দ্বিতীয় পদ্মা সেতু গড়াও”—এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং ফেরিঘাটের দীর্ঘদিনের ভোগান্তি ও চরম অবহেলা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন না হওয়ায় এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু-এর সভাপতিত্বে এবং ঢাকা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী নাজমুল ইসলাম-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন: শাহিদুল সরদার (সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি),দেলোয়ার হোসেন মন্ডল (দেলু) (আহ্বায়ক, পৌর যুবদল),
রেজাউল হাসান মিঠু (সভাপতি, গোয়ালন্দ উপজেলা ছাত্রদল),মুক্তার মাহমুদ (সাধারণ সম্পাদক, গোয়ালন্দ পৌর ছাত্রদল),মো. শফিক মন্ডল (শিক্ষক, গোয়ালন্দ প্রপার হাই স্কুল),
অ্যাডভোকেট এসএমএস সিরাজুল ইসলাম
,আবির হাসান (জুলাই যোদ্ধা),মো. এরশাদ মন্ডল (সভাপতি, গোয়ালন্দ উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ), পিএম ফারুক (ছাত্রদল নেতা, দৌলতদিয়া ইউনিয়ন) এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহিমুজ্জামান মাহিন, রিয়াজ এবং আকিবসহ আরও অনেকে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ২য় পদ্মা সেতু নির্মাণের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায়, অঞ্চলের মানুষের অধিকার আদায়ে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম

শ্রীনগরে তালের শাঁস ব্যবসা জমজমাট

নেছারাবাদের “স্নিগ্ধা-মৌসি” জুটি বিভাগীয় পর্যায়ে ‎ব্যাডমিন্টনে যৌথভাবে চ্যাম্পিয়ন।। বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

ইউএনও ফারজানা ববি মিতুর উদ্যোগে লৌহজংয়ে নান্দনিক স্থাপনা

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে ৫০ অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

দৌলতদিয়া-পাটুরিয়া ২য় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে বিশাল মানববন্ধন

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

রাঙামাটিকে নিরাপদ পর্যটননগরী গড়তে জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ

লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুনের মূল অভিযুক্তের মরদেহ

১০

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার

১১

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

১২

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৩

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই।। ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

১৪

না ফেরার দেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

১৫

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯০ পিস ট্যাপেন্ডাডল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

১৬

একুশে পাঠচক্রে নবতিবর্ষের মায়ের জন্মদিন উদযাপন ‘ নবতি বর্ষে আমাদের মা ‘ শিরোনামে নালিতাবাড়ীতে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

১৭

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার

১৮

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সরকারি কর্মচারীর মৃত্যু

১৯

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST