লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা-এ দৃষ্টিনন্দন একটি স্থাপনা নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত লৌহজং উপজেলার মানচিত্রভিত্তিক এই স্থাপনাটি স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই সুনাম ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এলাকার প্রবীণ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ব্যতিক্রমী ও নান্দনিক উদ্যোগ আগে কোনো উপজেলায় দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা মোঃ কামাল শেখ বলেন, এ ধরনের দৃষ্টিনন্দন কাজ আগে কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা করেননি। আমরা খুবই খুশি যে এখন আমাদের উপজেলার সম্পূর্ণ চিত্র মানচিত্র আকারে দেখতে পাচ্ছি।
আরেক স্থানীয় বাসিন্দা মোঃ মুরাদ তালুকদার জানান, মুন্সিগঞ্জ জেলার প্রায় সব উপজেলায় বিভিন্ন কাজে গিয়েছি, কিন্তু কোথাও এ ধরনের মানচিত্র বা উপজেলার নকশা দেখিনি।”
এ বিষয়ে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সবসময় জনগণের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। লৌহজংয়ে যোগদা
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST