চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশার খোঁজখবর নিতে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১৭ মে ২০২৬) বিকেলে উপজেলার লতরদী দেওয়ান বাড়িতে গিয়ে তিনি সাংবাদিক জাকির হোসেন বাদশার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
জানা যায়, মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেনের ছেলে সাংবাদিক জাকির হোসেন বাদশা দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও আইপি টেলিভিশন নিউজ-২১ ও স্থানীয় পত্রিকা চাঁদপুর সংবাদ-এ দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক জাকির হোসেন বাদশা জানান, প্রতিদিনের মতো নিউজের কাজ শেষে বাড়ি ফেরার পথে ফরাজীকান্দি মাদ্রাসা রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার সহকর্মী সাংবাদিক তুইন ফয়েজ এবং তিনি পেছনে বসা ছিলেন। এসময় হঠাৎ এক বৃদ্ধা নারী রাস্তার সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
দুর্ঘটনায় তার ডান পায়ের গোড়ালির একটি হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ছেংগারচর বাজারস্থ একটি মেডিকেল সেন্টারে নিয়ে যান।
তিনি বলেন, “প্রথমে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। সকলের কাছে আমার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
১
শ্রীনগরে তালের শাঁস ব্যবসা জমজমাট
২
নেছারাবাদের “স্নিগ্ধা-মৌসি” জুটি বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টনে যৌথভাবে চ্যাম্পিয়ন।। বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান