স্টাফ রিপোর্টার
১৯ মে ২০২৬, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর সদর থানা হতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৯/০৫/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.০৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার সদর থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী পাকা রাস্তার উপর একটি নছিমন তল্লাশী করে ২২০ (দুইশত বিশ) বোতল ফেনসিডিল, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার টাকা), সহ ০১ (এক) জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো: শাহিনুর ম-ল (২৫), পিতা- মৃত আরজেত ম-ল, সাং- বৈরাগীর চর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া বলে জানা যায়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নবনিযুক্ত উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

শোক সংবাদ

ঝালকাটিতে নিজ অটোরিক্সা চাপায় চালক নিহত আহত ২

রাজৈরে পল্লী মঙ্গল কৰ্মসূচি (পি এম কে) স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা

১০

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১১

রাজবাড়ীর সদর থানা হতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

শ্রীনগর প্রশাসনের আয়োজনে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত

১৩

টেকেরহাটে চুরি হওয়া পিকআপসহ তিনটি গাড়ি উদ্ধার, আটক ২

১৪

মাদক মুক্ত শ্রীনগর গড়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত

১৫

কলমায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মিজানুর রহমান সিনহার

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

১৭

ভোরের আলো ফুটতেই ঝিনাইদহের মহেশপুরে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা

১৮

রাজবাড়ীতে ৪০ নিহতের পরিবারসহ ৬২ জনকে ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

ঈদুল আজহা: দৌলতদিয়ায় গরুবাহী ট্রাকের চাপ, অগ্রাধিকার ভিত্তিতে পারাপার

২০

Design & Developed by: BD IT HOST