নাজমুল হোসেন, রাজবাড়ী
১৯ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

 

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৯ মে (মঙ্গলবার) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই মেলা শুরু হয়।

মেলাটি আগামী ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে।

মেলার শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা সাথী দাস ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর উপজেলা হলরুমে এক আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ , বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা এবং সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নবনিযুক্ত উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

শোক সংবাদ

ঝালকাটিতে নিজ অটোরিক্সা চাপায় চালক নিহত আহত ২

রাজৈরে পল্লী মঙ্গল কৰ্মসূচি (পি এম কে) স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা

১০

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১১

রাজবাড়ীর সদর থানা হতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

শ্রীনগর প্রশাসনের আয়োজনে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত

১৩

টেকেরহাটে চুরি হওয়া পিকআপসহ তিনটি গাড়ি উদ্ধার, আটক ২

১৪

মাদক মুক্ত শ্রীনগর গড়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত

১৫

কলমায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মিজানুর রহমান সিনহার

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

১৭

ভোরের আলো ফুটতেই ঝিনাইদহের মহেশপুরে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা

১৮

রাজবাড়ীতে ৪০ নিহতের পরিবারসহ ৬২ জনকে ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

ঈদুল আজহা: দৌলতদিয়ায় গরুবাহী ট্রাকের চাপ, অগ্রাধিকার ভিত্তিতে পারাপার

২০

Design & Developed by: BD IT HOST