মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের আবাসিক এলাকায় পল্লী মঙ্গল কৰ্মসূচি (পি এম কে) আয়োজিত স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে দিনব্যাপী টেকেরহাট শাখা অফিস প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম ও যৌন, বাত ব্যথা এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ার চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রোগ্রাম ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলম অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ইব্রাহিম ও হিসাব রক্ষক সোহাগ হোসেন। এ সময় চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক ছিলেন ডাঃ মনোজ সিনহা, ডাঃ মৌসুমী কবির, ডাঃ বৃষ্টি ইসলাম, ডাঃ সানোয়ার হোসেন, ডঃ: মোঃ: রায়হানুল হক, ডাঃ মোঃ বাপ্পি ইসলাম, ডাঃ মোঃ মেরাজ হোসেন, ডাঃ নাজমুল ইসলাম, ডাঃ রাসেল রানা, ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করে আসছে। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা, শিশু ও সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই ।
এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST