গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলা এর গাওদিয়া ইউনিয়ন এর গাওদিয়া গ্রামের জ্যেষ্ঠ মুরব্বি ও সাবেক গ্রাম প্রধান, হাজী মোঃ মন্তাজ উদ্দিন বেপারী
বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ইং, আনুমানিক বিকাল ৪টায় ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১২ বছর। তিনি মৃত্যুকালে ২ পুত্র, ৩ কন্যা, ১৬ জন নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম হাজী মোঃ মন্তাজ উদ্দিন বেপারীর শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST