মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবনিযুক্ত উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

 

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর সঙ্গে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২ ঘটিকায় উপাচার্যের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে সমিতির সদস্যরা উপাচার্যের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষায় উৎকর্ষ সাধনের পাশাপাশি রাবিপ্রবিতে প্রাতিষ্ঠানিক গবেষণার মান উন্নয়ন ও কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়াঙ্গনেও তিনি বিশেষ দৃষ্টি দিবেন বলে জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা এবং ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক সমস্যা, হলগুলিতে আবাসন সংকট দূরিকরণসহ খাবারে ভর্তুকি দেওয়া, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য পরবর্তী পরিকল্পনাসহ ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়গুলো সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহনের বিষয়ে কথা বলেন তারা।

সভায় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপাচার্য আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আদিত্য চৌধূরী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্নব ঘাগ্রা ও সদস্য মোঃ ইসমাইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নবনিযুক্ত উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

শোক সংবাদ

ঝালকাটিতে নিজ অটোরিক্সা চাপায় চালক নিহত আহত ২

রাজৈরে পল্লী মঙ্গল কৰ্মসূচি (পি এম কে) স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা

১০

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১১

রাজবাড়ীর সদর থানা হতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

শ্রীনগর প্রশাসনের আয়োজনে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত

১৩

টেকেরহাটে চুরি হওয়া পিকআপসহ তিনটি গাড়ি উদ্ধার, আটক ২

১৪

মাদক মুক্ত শ্রীনগর গড়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত

১৫

কলমায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মিজানুর রহমান সিনহার

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

১৭

ভোরের আলো ফুটতেই ঝিনাইদহের মহেশপুরে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা

১৮

রাজবাড়ীতে ৪০ নিহতের পরিবারসহ ৬২ জনকে ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

ঈদুল আজহা: দৌলতদিয়ায় গরুবাহী ট্রাকের চাপ, অগ্রাধিকার ভিত্তিতে পারাপার

২০

Design & Developed by: BD IT HOST