মদন (নেত্রকোনা) প্রতিনিধি:মহিউদ্দিন তালুকদার
১৯ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

 

 

নেত্রকোনার মদন উপজেলায় এক মাসের নবজাতক সন্তানকে পাটক্ষেতে ফেলে দিয়ে এক তালাকপ্রাপ্তা (২৪) নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদার আব্দুর রউফকে (৬০) গ্রেপ্তার করেছে মদন ও কেন্দুয়া থানা পুলিশ।
​সোমবার (১৮ মে) সকালে যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রউফ উপজেলার নায়েকপুর ইউনিয়নের তাম্বূলী পাড়া গ্রামের বাসিন্দা।
​যৌতুকের জেরে বিতাড়িত ও নৃশংসতার শিকার
​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে আনোয়ারার (২৪) সাথে বছরখানেক আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয় মদনের নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের রিপন মিয়ার (৩০)। তাদের সংসারে এক মাস সাত দিন বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ​ভুক্তভোগী আনোয়ারার অভিযোগ, দুই মাস আগেও বাপের বাড়ি থেকে স্বামীকে ২ লাখ টাকা এনে দিয়েছিলেন। এরপরও পুনরায় টাকার জন্য তার ওপর নির্যাতন চালানো হয়। রোববার (১৭ মে) যৌতুকের টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী রিপন মিয়া তাকে মারধর করে তালাক (ডিভোর্স) দিয়ে নবজাতকসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
​কোনো উপায় না পেয়ে রোববার বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন আনোয়ারা। সন্ধ্যা নেমে এলে তিনি কৈজানী নদী পার হয়ে তাম্বূলী পাড়া এলাকার একটি মুদি দোকানের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দোকানদার আব্দুর রউফ তাকে রাতে বাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না দেখে নিজের বাড়িতে আশ্রয়ের প্রস্তাব দেয়। সরল বিশ্বাসে আনোয়ারা তার সাথে রওনা হন। ​পথিমধ্যে নির্জন কৈজানী নদীর ঘাট সংলগ্ন গিয়ালী খালের পাশে একটি পাটক্ষেতের কাছে পৌঁছালে আব্দুর রউফ পাশবিক রূপ ধারণ করে। সে আনোয়ারার কোল থেকে ১ মাসের দুগ্ধপোষ্য শিশুটিকে টেনে হেঁচড়ে পাটক্ষেতে ফেলে দেয় এবং আনোয়ারাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আনোয়ারার আত্মচিৎকার শুনে পাশের খালের বড়শি দিয়ে মাছ ধরতে থাকা স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
​ঘটনাটি জানার পর মদন ও কেন্দুয়া থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। সোমবার সকালে যৌথ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্দুর রউফকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ​মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রউফকে আগামীকাল (মঙ্গলবার) নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনে নবজাতককে পাটক্ষেতে ফেলে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে ভূমিসেবা মেলা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নবনিযুক্ত উপাচার্যের সাথে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

শোক সংবাদ

ঝালকাটিতে নিজ অটোরিক্সা চাপায় চালক নিহত আহত ২

রাজৈরে পল্লী মঙ্গল কৰ্মসূচি (পি এম কে) স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার

শান্তিগঞ্জে ভুমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা

১০

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১১

রাজবাড়ীর সদর থানা হতে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যমানের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

শ্রীনগর প্রশাসনের আয়োজনে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত

১৩

টেকেরহাটে চুরি হওয়া পিকআপসহ তিনটি গাড়ি উদ্ধার, আটক ২

১৪

মাদক মুক্ত শ্রীনগর গড়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাবেশও মানববন্ধন বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত

১৫

কলমায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মিজানুর রহমান সিনহার

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কীট প্যারেড অনুষ্ঠিত

১৭

ভোরের আলো ফুটতেই ঝিনাইদহের মহেশপুরে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা

১৮

রাজবাড়ীতে ৪০ নিহতের পরিবারসহ ৬২ জনকে ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা

১৯

ঈদুল আজহা: দৌলতদিয়ায় গরুবাহী ট্রাকের চাপ, অগ্রাধিকার ভিত্তিতে পারাপার

২০

Design & Developed by: BD IT HOST