রাজবাড়ীর পাংশা থানা পুলিশের এক সফল অভিযানে কুখ্যাত ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী সালমান শাহ (২৯)-কে গ্রেফতার করা হয়েছে।
২০ মে, ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ০২:৩০ মিনিটের সময় পাংশা থানাধীন সরিষা খামারডাঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সালমান শাহ খামারডাঙ্গী গ্রামের মোঃ আঃ সাত্তার ওরফে লম্বা সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে এর আগে হত্যা, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক আইনসহ মোট ১৭টি মামলা রয়েছে।
পাংশা মডেল থানার এসআই (নিঃ) শামীম রেজা, এসআই (নিঃ) শাহারিয়ার হোসেন, এসআই (নিঃ) শরিফুল ইসলাম ও এএসআই (নিঃ) সাকিবুল হাসান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি পাংশা থানার মামলা নং- ৭ (১১ এপ্রিল, ২০২৬)-এর এজাহারনামীয় আসামি এবং আরও দুটি মামলার (পাংশা থানার মামলা নং- ৩, তাং ০৭ নভেম্বর, ২০২৫ এবং মামলা নং- ৩, তাং ০৪ মে, ২০২৬) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পাংশা থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST