রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত১৯ মে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বড় ঘি কমলা গ্রামের মৃত মনোয়ার মন্ডলের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৭) এবং বেরুলী গ্রামের সবদাল জোয়ার্দ্দারের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে শরিফুলের কাছ থেকে ৫০ পিস এবং আমিরুলের কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST