অদ্য ২১ মে ২০২৬ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকায় ঝালকাঠি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ মিজানুর রহমান , ঝালকাঠি মহোদয়। অতঃপর তিনি পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে জেলা পুলিশের শৃঙ্খলা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান, স্যালুট প্রদান ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এ-সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
অতঃপর পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা পুলিশের সরকারী গাড়ি, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ ক্যান্টিন পরিদর্শন করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST