রাজবাড়ী সদরের পান্না চত্ত্বর এলাকায় আজ বৃহস্পতিবার বিকাল ৫:৫০ ঘটিকায় অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
অভিযানকালে ৫-৬টি স্ট্রিটফুডের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘন পাওয়া যায়। অস্বাস্থ্যকর পাত্রে খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা এবং তেঁতুলের টক তৈরিতে ‘নন-ফুড গ্রেড’ সাইট্রিক অ্যাসিডের মাত্রাতিরিক্ত ব্যবহারের দায়ে দোকানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও সতর্ক করা হয়েছে।
অভিযানে জব্দকৃত সকল ভেজাল খাবার জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এ সময় দোকানীরা তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
তারা জানান, অনেক ক্ষেত্রে গ্রাহকদের অতিমাত্রায় টক খাবারের চাহিদার চাপে বাধ্য হয়েই এসব কৃত্রিম অ্যাসিড ব্যবহার করতে হয়। এমতাবস্থায়, রাস্তার ধারের খাবার গ্রহণে জনসাধারণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবুবকর সিদ্দিক এবং জনাব মো: আশরাফুল ইসলাম।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST