সিলেটে নগরের ঐতিহাসিক কিন ব্রীজ এলাকায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য র্যাব ৯ এর সদস্য নিহত হয়েছেন। নিহত ইমন আচার্য্যের বাড়ি চট্রগ্রামে।
শুক্রবার (২২মে) দুপুরের দিকে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পিকে আটক করে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, ১২টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোঃ মনজুরুল আলম।
তিনি বলেন, দুপুরে কিন ব্রিজ এলাকায় কয়েজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন৷ র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথেসাথে ওই ব্যক্তি র্যাব সদস্য ইমনকে ছুরিকাঘাত করে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই র্যাব সদস্যের বুকের বামপাশে ছুরিকাঘাত করা হয়েছে।
এই ঘটনায়, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পিকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST