নাজমুল হোসেন, রাজবাড়ী
২২ মে ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

 

 

 

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মে) সকাল ১০টায় ঢাকা-খুলনা
মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ‘প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধু সভা’র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ড কেবল একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের জন্য গভীর বেদনার। এমন বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ঘটনার সাথে জড়িত মূল হোতা ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন: সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আবদুল মুহীত হীরা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, সাবেক অধ্যাপক আওয়াল আনোয়ার, রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুরজিৎ চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, শিক্ষক জীবন চক্রবর্তী, ঢাকা শিশু সংসদের পক্ষে আয়নাল শেখ, জাকির হোসেন,গোয়ালন্দ প্রতিবাদী মঞ্চের পক্ষে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাজমুল ইসলাম এবং বন্ধু সভার উপদেষ্টা রাশেদ রায়হান,গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের হিমেল এবং শিক্ষার্থী এলিজা মীম ও সুমাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা বন্ধু সভার সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায়  ১০০ বোতল স্কাফ সিরাপ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

নালিতাবাড়ীতে ‘রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে মানববন্ধন

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

প্রবীণ মুরব্বী মুসলিম বেপারী অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

মহিষখলায় বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, ১দিন পরে চালকের মরদেহ উদ্ধার

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

সিলেটে প্রকাশ্যে ছিনতাইকারীর ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব ৯ এর সদস্য নিহত

আলোচিত ইউনূস হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সাহাবুদ্দিন কে যৌথ অভিযানে নোয়াখালী জেলার মাইজদী এলাকা থেকে গ্রেফতার

১০

শ্রীনগরে ফুটপাতে বিশ্বকাপে অংশ গ্রহণকারী দেশের জাতীয় পতাকা বিক্রিতে ব্যস্ত হকার

১১

মানিকগঞ্জ জেলা পুলিশের এপ্রিল২০২৬  মাসের অপরাধ সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত: ৫ স্ট্রিটফুড দোকানকে জরিমানা ও সতর্কবার্তা

১৩

মতলব উত্তরে ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

১৫

নড়াইলে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

১৬

রাজধানীর চকবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক নকল প্রসাধনী পন্য তৈরির দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ ও ধ্বংস

১৭

ঝালকাঠি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৯

পিরোজপুরের স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে কাউন্টার সহযোগীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

২০

Design & Developed by: BD IT HOST