ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ০৩টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও নবাবগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানকালে ২১/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২০:০০ হতে ২০:২০ ঘটিকার মধ্যে নবাবগঞ্জ থানাধীন বড় রাজপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী শেখ সামির মিয়া (২০), পিতা-মোঃ শেখ সুমন মিয়াকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে ২২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ০০:৫৫ হতে ০১:১০ ঘটিকার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্দডাকপাড়া এলাকা হতে মোঃ হৃদয় মিয়া (২৬), পিতা-আব্দুল হালিম মিয়াকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিনে সকাল ০৬:৫০ হতে ০৭:৩০ ঘটিকার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকা হতে মোঃ আবু সুফিয়ান (৩৮), পিতা-মোঃ মনতাজ উদ্দিনকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST