মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিল সহ সকল জমির পাকাধান এক যোগে কাটা শুরু হওয়ায় কৃষাণ কৃষাণী মহাব্যস্ত ।
জমি হতে কর্তনকৃত ভিজা বোরো ধান শুকিয়ে কেউ গোলায় রাখছেন আবার কেউধান সিদ্ধ করে চাউলের প্রস্তুতি নিচ্ছেন।
এসব ভিজা ধান শুকানো হচ্ছে নিজ বাড়ির উঠানে।
আবার যাদের নিজেদের উঠানে জায়গা হচ্ছে না তারা ভিজা ধানও ধানের খড় শোকাচ্ছে ঢাকা দোহার সড়কে সড়ক জুড়ে ।
এতে রাস্তার ফুটপাত বন্ধ হয়ে যাওয়ায় পথচারীদের ফুটপাত দিয়ে ও যানবাহন সড়ক দিয়ে চলাচলে বেগ পেতে হচ্ছে।
ভুক্তভোগীদের অভিমত ঢাকা দোহার সড়কটি এমনিতেই অপ্রশস্ত প্রতিদিন শত শত যানবাহন ওপথচারী এ রাস্তাটি দিয়ে চলাচল করেন । ধারাবাহিক বৃষ্টির সময় ধানের ফলন নষ্ট হওয়ার আশঙ্কায় মানবিক কারণে ধানও খড় রাস্তা জুড়ে শুকানো যুক্তিসঙ্গত হলেও বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় ধান চাষীদের উচিত নির্দিষ্ট ও নিরাপদ স্থানে ধান ও খড় শুকানোর ব্যবস্থা করা ।
রাস্তা ও ফুটপাত জুড়ে এভাবে ধান ও খড় শুকানোর ফলে পথচারীদের ওযানবাহন চলাচলে দারুন ব্যাঘাত ঘটছে ।
যানবাহন চলক একটু অমনোযোগী ও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করলে যেকোনায় সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ,ঢাকা দোহার সড়কে যানবাহন চালকদের বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST