মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

 

বরগুনার আমতলী উপজেলা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও শোকসভা পালন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। শুক্রবার রাতে উপজেলার ফেরিঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মোমবাতির আলোয় প্রতিবাদের ভাষা তুলে ধরে শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান তারা।

শোক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বায়েজিদ ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুল গাজী, সদস্য সোহেল, পৌর কমিটির সহ-সভাপতি রাসেল মির, পৌর কমিটির দপ্তর সম্পাদক সাকিব, সদস্য মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, “আমাদের সংগঠন শিশুদের নিয়ে কাজ করে। আমরা চাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আরও কার্যকর ভূমিকা পালন করুক। শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলেই সমাজে এমন অপরাধ কমে আসবে।”

মোমবাতির ক্ষীণ আলোয় দাঁড়িয়ে শিশুদের নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকারে মুখর হয়ে ওঠে আমতলীর ফেরিঘাট এলাকা। আয়োজকরা জানান, শিশু সুরক্ষা ও মানবিক সমাজ গঠনে তাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগ‌ড়ে পু‌লি‌শিং কার্যক্রম গ‌তিশীল কর‌তে ও‌পেন হাউ‌জ ডে অনু‌ষ্ঠিত

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে- মিয়া গোলাম পরওয়ার

মধ্যনগরে বাকাতলার বীর সন্তান তমিজ উদ্দিন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুরের নেছারাবাদে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা কেরাণীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শাহ পরানকে  গ্রেফতার

শান্তিগঞ্জে প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

লৌহজংয়ে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জোরালো আলোচনা

মাদক সেবনের দায়ে রাজৈরে যুবকের কারাদণ্ড

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

১০

পোড়াগাঁও ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক উবায়দুল ইসলাম

১১

ঢাকা দোহার সড়কে ধান ও খড় শুকানোতে জনদুর্ভোগ বৃদ্ধি

১২

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায়  ১০০ বোতল স্কাফ সিরাপ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

১৩

নালিতাবাড়ীতে ‘রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে মানববন্ধন

১৪

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

১৬

প্রবীণ মুরব্বী মুসলিম বেপারী অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

১৭

মহিষখলায় বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, ১দিন পরে চালকের মরদেহ উদ্ধার

১৯

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST