অদ্য ২৩/০৫/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকায় আসামি খাজা মোহাম্মদ শাহ পরান @ রাকিব (২৬) একজন ০৪ বছরের শিশুকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকায় চন্ডীতলা মন্দির সংলগ্ন জঙ্গলের দিকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি র্যাব-১০ এর টহলরত টিমকে খবর দেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ এর টহল টিম উক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। উল্লেখ্য, ভিকটিম ও অভিযুক্ত শাহ পরান উভয়েই ঝাউবাড়ি এলাকার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। উক্ত বাসা হতে চকলেটের প্রলোভন দেখিয়ে অটোরিক্সা যোগে ভিকটিমকে উক্ত স্থানে নিয়ে আসে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং মামলার রুজুর প্রক্রিয়া চলমান। গ্রেফতারকৃত আসামির নাম খাজা মোহাম্মদ শাহ পরান @ রাকিব (২৬), পিতা- খাজা মোহাম্মদ হাবীবুল্লাহ, সাং- উত্তর সেহাকাঠী, থানা- সদর, জেলা- পটুয়াখালী বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে। র্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST