শফিকুল ইসলাম শফিক(সুনামগঞ্জ) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বাকাতলার বীর সন্তান তমিজ উদ্দিন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাকাতলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোর ৬টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের মৃত্যুর খবরে বাকাতলাসহ গোটা ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি ছিলেন এলাকার প্রবীণ মুক্তিযোদ্ধা এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন ব্যক্তি।

মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে উপজেলা প্রশাসন দাফনকার্য বাবদ আর্থিক সহায়তা মরহুমের সন্তানদের হাতে তুলে দেন।

বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন ওসিয়ত করে গিয়েছিলেন যেন তাঁকে তাঁর নিজ জমিতে দাফন করা হয়। সমাজবাসীর অনুমতি সাপেক্ষে তাঁর নিজ জমিতেই তাঁকে দাফন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ। তাঁর সঙ্গে পুলিশের আরও ৭ জন সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফিক।

বাকাতলা গ্রামের বাসিন্দা মো. রমজান ডাক্তার বলেন, “বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন ছিলেন আমাদের গ্রামের বটবৃক্ষ। বিপদে পড়লে সবার আগে তাঁর কাছে যেতাম। তাঁর অভাব কখনো পূরণ হবে না।”

স্থানীয়রা আরও বলেন,“তিনি সব সময় তরুণদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন। দেশপ্রেমের যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের পাথেয় হয়ে থাকবে।”

বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের ছোট ছেলে ইমরান হোসেন বলেন,
“আব্বা আমাদের পরিবারের শুধু অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন বাকাতলা গ্রামের গর্ব। দেশের স্বাধীনতার জন্য যিনি জীবন বাজি রেখেছিলেন, তাঁর ত্যাগের কথা যেন নতুন প্রজন্ম না ভোলে। উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের কাছে আব্বার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগ‌ড়ে পু‌লি‌শিং কার্যক্রম গ‌তিশীল কর‌তে ও‌পেন হাউ‌জ ডে অনু‌ষ্ঠিত

মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

ক্ষমতাসীন দল জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি চোখ উল্টে দিয়েছে- মিয়া গোলাম পরওয়ার

মধ্যনগরে বাকাতলার বীর সন্তান তমিজ উদ্দিন আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পিরোজপুরের নেছারাবাদে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা কেরাণীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শাহ পরানকে  গ্রেফতার

শান্তিগঞ্জে প্রতারণা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

লৌহজংয়ে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জোরালো আলোচনা

মাদক সেবনের দায়ে রাজৈরে যুবকের কারাদণ্ড

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিশু নির্যাতনের বিরুদ্ধে মোমবাতি প্রজ্বলন

১০

পোড়াগাঁও ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক উবায়দুল ইসলাম

১১

ঢাকা দোহার সড়কে ধান ও খড় শুকানোতে জনদুর্ভোগ বৃদ্ধি

১২

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজায়  ১০০ বোতল স্কাফ সিরাপ’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার   এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

১৩

নালিতাবাড়ীতে ‘রশি লাগলে রশি নে, খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে মানববন্ধন

১৪

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০৫ পিচ ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

  অবিলম্বে রামিসা-সহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি

১৬

প্রবীণ মুরব্বী মুসলিম বেপারী অসুস্থ, সবার কাছে দোয়া কামনা

১৭

মহিষখলায় বিট পুলিশিং সভায় মাদক ও অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবি, ১দিন পরে চালকের মরদেহ উদ্ধার

১৯

মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST