প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নোয়াখালী
২ জুন ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবসেবায় বিশ্বস্বীকৃতি কিবরিয়ার

 

‎মানবসেবা, শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন নোয়াখালীর কৃতী সন্তান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া (সিআইপি)। বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড”।

‎এই সম্মাননা শুধু ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার ব্যক্তিগত অর্জন নয়, বরং নোয়াখালীসহ সমগ্র বাংলাদেশের জন্য এক গৌরবময় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার এ অর্জনের খবরে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। নতুন বাজার স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ জন্মভূমি দেওটিতে ফিরে আসেন তিনি। তার আগমন উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সমাজসেবক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন।

‎সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ের পর উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নই একটি জাতির অগ্রগতির প্রধান শক্তি। দেশের তরুণদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

‎এ সময় তিনি তার প্রতিষ্ঠিত ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের “২০৪০ সালের অঙ্গীকার” তুলে ধরে বলেন, “আমাদের স্বপ্ন চাটখিল-নোয়াখালীকে এমন একটি জনপদে রূপান্তর করা, যেখানে থাকবে না নিরক্ষরতা, চিকিৎসাহীন মৃত্যু, ভিক্ষাবৃত্তি, গৃহহীনতা কিংবা অদক্ষ যুবশক্তি।”

নিজের এই স্বপ্নকে কাব্যিক ভাষায় প্রকাশ করে তিনি বলেন—“পাঁচ শূন্যে আলো, মানবতার গান, মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আগামীর সন্ধান।”

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের হাতে মৌসুমি ফল উপহার তুলে দেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।

‎স্থানীয় সচেতন মহলের মতে, মানবকল্যাণ, শিক্ষা প্রসার এবং সামাজিক উন্নয়নে ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার এ অর্জন নতুন প্রজন্মকে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে এবং নোয়াখালীর গৌরবোজ্জ্বল ইতিহাসে যুক্ত করবে নতুন এক অধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান

৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তীব্র গরমে স্বস্তি দিতে মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের শরবত বিতরণ

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ঈদ উপহার নগদ টাকা বিতরণ

ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী

নেত্রকোনায় নিজ বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী ও ছেলে আহত, আটক ১

১০

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

১১

মানবসেবায় বিশ্বস্বীকৃতি কিবরিয়ার

১২

আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত

১৩

শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

মেদিনীমণ্ডলে উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী শাহিন খানের উন্নয়নের প্রতিশ্রুতি

১৫

জেলা প্রশাসন বদ্ধপরিকর দৌলতদিয়া ঘাট ও জনপদ রক্ষায়

১৬

শ্রীনগরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ

১৭

ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

১৮

শিমুলিয়া ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়, জমে উঠেছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা

১৯

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা স্মারক প্রদান

২০

Design & Developed by: BD IT HOST