মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা এলাকার সড়ক আলোকায়নের অভাব ও দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার কারণে স্থানীয় জনগণের দুর্ভোগ নিয়ে প্রকাশিত সংবাদের পর এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরার পর ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আহমদ আলী-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছালামিটিলা এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর সমস্যা সম্পর্কে ইউনিয়ন পরিষদ অবগত রয়েছে।
তিনি বলেন, “ছালামিটিলা এলাকার ভাঙা রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি, অতিশীঘ্রই রাস্তা সংস্কার কাজ শুরু করা হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, ছালামিটিলা থেকে শিমুতলা বাজার, সানঘাট (বটেরতল) এবং দেওয়ান পীরের নামক সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় বর্ষাকালে চলাচল অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। এছাড়া সড়ক আলোকায়নের অভাবে সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে, যা জননিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ।
এলাকাবাসী প্যানেল চেয়ারম্যানের আশ্বাসকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন।
জনস্বার্থে উত্থাপিত এই সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান
১
৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন
২
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু
৩
সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
৪
বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
৫
দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
৬
তীব্র গরমে স্বস্তি দিতে মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের শরবত বিতরণ
৭
ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ঈদ উপহার নগদ টাকা বিতরণ
৮
ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী
৯
নেত্রকোনায় নিজ বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী ও ছেলে আহত, আটক ১
১০
সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার
১১
মানবসেবায় বিশ্বস্বীকৃতি কিবরিয়ার
১২
আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত
১৩
শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত