নাজমুল হোসেন, রাজবাড়ী
২ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

 

 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০২ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াকান্দির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় কৃষি ও কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, মোঃ বাদশা আলমগীর ও সাবেক ইউপি চেয়ারম্যান খোঃ মশিউল আজম চুন্নু প্রমুখ।
উক্ত কংগ্রেস সভায় উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা প্রদান

৫ লাখ টাকা না দেওয়ায় দেওয়াল ভাংচুর ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে প্রবাসী পরিবারের মানববন্ধন 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বালিয়াকান্দিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তীব্র গরমে স্বস্তি দিতে মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের শরবত বিতরণ

ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল হতে ঈদ উপহার নগদ টাকা বিতরণ

ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী

নেত্রকোনায় নিজ বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্বামী ও ছেলে আহত, আটক ১

১০

সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার

১১

মানবসেবায় বিশ্বস্বীকৃতি কিবরিয়ার

১২

আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত

১৩

শ্রীনগরে বাঘড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

মেদিনীমণ্ডলে উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী শাহিন খানের উন্নয়নের প্রতিশ্রুতি

১৫

জেলা প্রশাসন বদ্ধপরিকর দৌলতদিয়া ঘাট ও জনপদ রক্ষায়

১৬

শ্রীনগরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে আঃলীগের গানের আসর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ

১৭

ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

১৮

শিমুলিয়া ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়, জমে উঠেছে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা

১৯

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা স্মারক প্রদান

২০

Design & Developed by: BD IT HOST