মোঃ স্বপন বেপারী
৬ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

 

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মজিবুর রহমান শেখকে সভাপতি এবং মো. হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেন জোটের আহ্বায়ক মো. আরিফ উল ইসলাম।

সভায় প্রথমে জোটভুক্ত ও অন্যান্য প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর বিগত বছরের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। আহ্বায়ক কমিটি সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও সংশোধন শেষে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচ্যসূচি অনুযায়ী নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে শিশির রহমান, হুমায়ুন ফরিদ, অপূর্ব সূচনা ও সোনিয়া হাবিব লাবনীকে নিয়ে একটি বিষয়ভিত্তিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাদের সুপারিশ ও উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, মো. রতন রনি, প্রবীর পাল ও আহাদ উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ ইউসুফ, মো. মুশফিকুর সালেহীন ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম; সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী; অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরফান সরকার খোকন; দপ্তর সম্পাদক এম এম রহমান; সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার বৃষ্টি; অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাগর হোসেন; তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. ডালিম রহমান; গবেষণা ও মূল্যায়ন সম্পাদক জিনাত জাওয়ারা এবং প্রশিক্ষণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মিথুন নির্বাচিত হয়েছেন।

এছাড়া ২০ জন কার্যকরী সদস্যও নির্বাচিত হয়েছেন। সভায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট কাজ করে যাবে। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই সংগঠন দীর্ঘদিন ধরে জেলার সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার 

এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত

দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩

১০

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল 

১১

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১২

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

১৩

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

১৫

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

১৭

 গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা

১৮

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১

১৯

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

২০

Design & Developed by: BD IT HOST