মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

‎​শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড এলাকায় নেছারাবাদ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করেন।

‎​যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে এই অভিযোগে এবং সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক অভিযান চালানো হয়। ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যাত্রীদের চাপকে কাজে লাগিয়ে স্বরূপকাঠি বাসস্ট্যান্ডের পরিবহন কাউন্টারগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলো।

‎​অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং ​রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি কাউন্টার দুটিকে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা অনতিবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে টাকা ফেরত পেয়ে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

‎অভিযান শেষে তিনি সংবাদ মাধ্যমকে জানান, কিছু পরিবহন কাউন্টার যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দুটি পরিবহনকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের বাড়তি টাকা ফেরত দেওয়া হয়েছে। জনস্বার্থে ও যাত্রীদের অধিকার রক্ষায় প্রশাসনের এই নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান চলাকালে নেছারাবাদ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে।



Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার 

এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত

দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩

১০

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল 

১১

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১২

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

১৩

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

১৫

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

১৭

 গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা

১৮

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১

১৯

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

২০

Design & Developed by: BD IT HOST