মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক
৭ জুন ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সেবার মান উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক তদারকি জোরদার করার লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কমিটির সদস্যসচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনা, অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক তদারকি জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চিকিৎসা পেশাজীবীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বিএমএ চট্টগ্রামের মনোনীত প্রতিনিধি অধ্যাপক (ডা.) তমিজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম এবং চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আমিনসহ ২১ জন ব্যক্তি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দীন এ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাদার এবং বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ নতুন ব্যবস্থাপনা কমিটির দূরদর্শী নেতৃত্ব ও নিয়মিত তদারকির মাধ্যমে চমেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে প্রশাসনিক জবাবদিহি বৃদ্ধি, সেবার গুণগত মানোন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, দেশের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে চমেক হাসপাতাল শুধু চট্টগ্রাম নয়, বৃহত্তর দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসা পেশাজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম প্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে গঠিত এ কমিটি হাসপাতালের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, রোগীসেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

তাদের মতে, নিয়মিত তদারকি, সমন্বিত পরিকল্পনা এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নবগঠিত এ কমিটি রোগীদের ভোগান্তি কমানো, সেবাপ্রাপ্তিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে চট্টগ্রামসহ বৃহত্তর অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক, মানসম্মত ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার 

এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত

দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩

১০

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল 

১১

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১২

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

১৩

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

১৫

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

১৭

 গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা

১৮

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১

১৯

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

২০

Design & Developed by: BD IT HOST