মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য ১৮ বান ঢেউটিন, প্রত্যেক কে নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য গত ২৫ মে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও কুমারভোগ ইউনিয়নের রানীগাও ও শিমুলিয়া ঘাটে ঘুর্নিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে তাদের মাঝে এ সহায়তা বিতরণ করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST