মো গোলাম আযম আছলাম, নেছারাবাদ পিরোজপুর জেলা সংবাদ দাতা
১৬ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহবায়কের নামাজে জানাজা অনুষ্ঠিত

 

 

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ১৬ জুন ) সকাল ১১টায় উপজেলার ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, জামায়াতের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ  আত্মীয় – স্বজনসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

‎মিয়ারহাট বন্দর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ ইউনুস আলী জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‎জানাজায় পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলাল এমপি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি ,পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ নাসির আহমেদ বাচ্চু, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির জনাব আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলাল জানাজা পূর্ব বক্তৃতায় বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনমুখী নেতা। তিনি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে নেছারাবাদ তথা বৃহত্তর এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরনীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালাম। রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান নেছারাবাদবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

‎প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শোক ও সমবেদনা জানিয়েছেন। আজই প্রধানমন্ত্রী  মরহুমের ছেলে রুম্মানের সাথে মোবাইল ফোনে কথা বলবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘ওয়াহিদুজ্জামান ওয়াহিদ শুধু নেছারাবাদের জননন্দিত নেতা ছিলেন না, তিনি ছিলেন পিরোজপুর গণমানুষের নেতা। আমরা সবাই তাঁর পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।’

‎এর আগে মঙ্গলবার (১৬ জুন) ভোরের দিকে  ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তাঁর নিজ বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুসলিম, অমুসলিম সকল সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, যুবক ও প্রবীণ তাঁকে শেষবারের মতো তাকে দেখতে আসেন।

‎উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) সন্ধ্যার পর ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ( ৫৮) মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস

নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং

লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বালিয়াকান্দিতে জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহবায়কের নামাজে জানাজা অনুষ্ঠিত

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন, নতুন কমিটি গঠন

১০

সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা

১১

শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা

১২

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

১৩

বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩

১৫

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

১৬

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৭

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা

১৮

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

১৯

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাল ‘মুক্তি যোদ্ধা সন্তান সংসদ

২০

Design & Developed by: BD IT HOST