মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েব ধলেশ্বরী টোল প্লাজায়
২২ জুন ২০২৬ রাত প্রায় দশ ঘটিকায় মোটর সাইকেল আরোহী মোঃ শফিকুল ইসলাম মোটর সাইকেলের টোল পরিশোধ করার সময় পিছন দিক হতে একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি বাসের নিচে ছিটকে পড়েন এবং বাসের পিছনের চাকায় তার মাথাটি পিষ্ট হয়ে যাওয়ায় ঘটনা স্থলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন ।
দুর্ঘটনা সংবাদ পেয়ে সার্ভিস কর্মীগণ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ।
আইনি প্রক্রিয়া শেষে শফিকুলের লাশ তার স্বজনদের হস্তান্তর করা হয় ।
এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
মোহাম্মদ শফিকুল ইসলাম একটি বেসরকারি টেলি কম কোম্পানিতে কর্মহত ছিলেন।
তিনি প্রতিদিন নিজ গ্রাম হতে বাইসাইকেলে চরে ঢাকায় কর্মস্থলে যাতায়াত করতেন।
তার পিতার নাম মরহুম মোঃইউনুস মোল্লা , বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও ।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪৫ বছর ।
তিনি স্ত্রীএক ,পুত্র ও কন্যা সন্তান রেখে যান । মরহুমের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছলে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে তাকে শেষ বারের মতো দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমান ।
২৩ জুন ২০২৬সকাল ৯ টায় স্থানীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে জানাজায় ভাগ্যকুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা ,উত্তর কামারগাঁও আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মরহুমের সহকর্মী , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন ।
নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকেদাফন করা হয় ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST