লৌহজং প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৌলতলী পোস্ট অফিস সড়ক রক্ষায় ওভারলোড যানবাহন বন্ধের দাবি এলাকাবাসীর

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পোস্ট অফিস সড়কটি সম্প্রতি মেরামত করা হলেও ভারী ও ওভারলোড যানবাহনের অবাধ চলাচলের কারণে আবারও ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি জোরপূর্বক টনকে টন বিভিন্ন নির্মাণসামগ্রী ও মালামাল বহনকারী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করানোর ফলে রাস্তার বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙনের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের অল্প সময়ের মধ্যেই ভারী যানবাহনের চাপের কারণে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাদের মতে, এভাবে চলতে থাকলে অচিরেই সড়কটি পুনরায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দা বাবু মিয়া বলেন, “আমরা যদি আমাদের গ্রামের রাস্তা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে ক্ষতির মুখে পড়বো আমরাই। তাই সবাইকে সচেতন হতে হবে। এই সড়কে অতিরিক্ত মালবাহী ও ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করতে পারলে রাস্তা দীর্ঘদিন ভালো থাকবে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সড়ক রক্ষায় ওভারলোড যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর দাবি জানান।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও অসচেতনতা ও নিয়ম না মানার কারণে অনেক ক্ষেত্রে সেই উন্নয়নের সুফল দীর্ঘস্থায়ী হয় না। বৌলতলী পোস্ট অফিস সড়কের বর্তমান অবস্থা তারই একটি বাস্তব উদাহরণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরঞ্জিত হ/ত্যাচেষ্টা মামলার রায়: কোরআনে হাফেজের মৃ/ত্যুদণ্ড নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম!

মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চার বিতরণ অনুষ্ঠিত

গ্রামীণ ব্যাংক নন্নীবাজার শাখায় ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মালিহার বিরুদ্ধে রোগীকে প্রাথমিক চিকিৎসা না দিয়েই রমেক এ রেফার্ডের অভিযোগ

মতলব উত্তরে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজেসির সভায় সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের চলমান  খাল খনন কার্যক্রম বিষয়ে  পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব

১০

শ্রীনগরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি

১১

এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় লৌহজং কলেজে দোয়া মাহফিল

১২

বৌলতলী পোস্ট অফিস সড়ক রক্ষায় ওভারলোড যানবাহন বন্ধের দাবি এলাকাবাসীর

১৩

শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৪

ছোট ভাকলা ইউনিয়নে রঞ্জু মিস্ত্রির বাড়িতে ঘটনা; তদন্তে পুলিশ

১৫

শ্রীনগরে শিক্ষা উপকরন মেলা, আলোচনা সভা ও একাডেমিক এক্সিলেন্স পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

১৬

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেওয়া হলে

১৭

সিলেটে বেড়েছে  মোবাইল ছিনতাই, অন্তরালে মহিলা গ্যাং নারী ছিনতাকারী লাকি ও খাদিজা

১৮

শ্রীবরদীতে প্রশিক্ষণ শেষে ৩২ জন কিশোরীর মাঝে সনদ বিতরণ

১৯

শ্রীবরদীতে ৩২ জন কিশোরীদের মাঝে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST