মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার চক বাজার ব্রিজে ভাসমান দোকানি সুমনের দোকানে ষাট টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে আর্জেন্টিনার জার্সি।
সুমন ২৪ জুন ২০২৬ এ প্রতিনিধিকে জানান,ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরুর পূর্ব হতে তিনি তার ভাসমান দোকানে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বিক্রয় করছেন ।
বিক্রি প্রায় শেষ পর্যায়ে আর্জেন্টিনার জার্সিপরিমানে বেশি থাকায় সে তুলনা ক্রেতাদের উপস্থিতি কম তাই সুলভ মূল্যে তিনি তার দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রয় করছেন।
আর্জেন্টিনার যে কোন সাইজের
প্রতিটি জার্সি বিক্রি করছেন মাত্র ৬০ টাকায়।
বর্তমানে ক্রেতাদের উপস্থিতি কম হলেও সারা দিনে যা বিক্রি করেন তাতেই তিনি সন্তুষ্ট ।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন অবশিষ্ট জার্সি গুলো খেলা শেষ হওয়ার পূর্বেই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST