মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদ উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজে ধী…র গতি।। সাত বছরেও শেষ হয়নি কাজ

 

 

দীর্ঘ সাত বছরেও পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়নি। ঠিকাদার পরিবর্তন ও কয়েক দফায় মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পটির কাজ আজও সমাপ্তি হয়নি।

‎জানা যায়, গণপূর্ত বিভাগ প্রায় সাড়ে ১২ কোটি টাকার ব্যয়ে ২০১৯ সালে উপজেলা (ভূমি অফিসের সন্নিকটে সরকারি খাস জমিতে) তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মাণের কাজ “ইএফটিই- ইটিসিএল” নামের ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশনুসারে বাস্তবায়নের কথা ছিল ২০২১ সালের ডিসেম্বরে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশের লগডাউন থাকায় ২০২২ সালে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানটির কাজের গাফিলতির কারণে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে।

‎পরবর্তীতে গণপূর্ত অধিদপ্তর পুরোনো দরপত্র বাতিল করে নতুন কার্যাদেশ প্রদান করে। প্রকল্পটি নির্মাণের দ্বায়িত্ব পান বর্তমান ঠিকাদার কাজী মোশাররফ হোসেন। সে পুনরায় কাজ শুরু করলেও চুক্তির নির্ধারিত সময়ে কাজ বুঝিয়ে দিতে ব্যর্থ হয়। সরজমিনে গিয়ে কাজের অগ্রগতি দেখে মনে হলো উপজেলা মডেল মসজিদ নির্মাণকাজ সমাপ্ত করতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পর্যন্ত মসজিদটির আনুমানিক ৭০% কাজ সম্পন্ন হয়েছে। ভবনের মূল কাঠামো দাঁড়িয়ে গেলেও প্লাস্টার, টাইলস বসানো, রং ও ফিনিশিং এবং সামনের সংযোগ সড়ক তৈরির কাজ এখনো বাকি রয়ে গেছে।

‎স্থানীয়র জানান, নির্মাণকাজে এত বিলম্ব হওয়ায় আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছ। তারা এমন দায়িত্বহীন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও লাইসেন্স বাতিল করার আহবান জানান। উপজেলা সদর জামের মসজিদের ঈমাম মাও. মো: আনিচ উল্লাহ মোবারক বলেন, সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নে কেন এত দেরি হচ্ছে? কাদের গাফিলতির জন্য এত দেরি হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।

‎পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম মুঠোফোনে প্রকল্প সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, কাজ সময়মতো শেষ না হওয়ায় বিভাগের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। উত্তর প্রদান করেন। ঠিকাদারকে বারবার তাগাদা ও চিঠি প্রদান করেও কাজ শেষ হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হবে বলেও তিনি দায়সারা উত্তর প্রদান করেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

শ্রীনগরে জাহানারা বেগমের শত কষ্টের মাঝে লুকিয়ে রয়েছে আনন্দ সংসার চলে পিঠা বিক্রি করে

১০

নেছারাবাদ উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজে ধী…র গতি।। সাত বছরেও শেষ হয়নি কাজ

১১

নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি

১২

পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি

১৩

রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ

১৪

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ২৮ কে‌জি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধারসহ ১ মাদক কারবারি আটক

১৬

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

১৭

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

১৮

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST