দেওয়ান মুরাদুজ্জামান  মতলব(চাঁদপুর) সংবাদদাতা 
৬ জুলাই ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।
​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৬ জুলাই)  রাত পৌনে দুইটার দিকে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলী নয়াকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​ঘটনার বিবরণে জানা যায়, রাত্রিকালীন টহল ডিউটি করার সময় র‌্যাব সদস্যরা খবর পান বেলতলী নয়াকান্দি এলাকার একটি ঝোপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে ২টি দেশীয় শটগান এবং শটগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
​র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো. নাঈম উল হক (বিপিজিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলোকে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

শ্রীনগরে জাহানারা বেগমের শত কষ্টের মাঝে লুকিয়ে রয়েছে আনন্দ সংসার চলে পিঠা বিক্রি করে

১০

নেছারাবাদ উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজে ধী…র গতি।। সাত বছরেও শেষ হয়নি কাজ

১১

নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি

১২

পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি

১৩

রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ

১৪

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ২৮ কে‌জি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধারসহ ১ মাদক কারবারি আটক

১৬

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

১৭

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

১৮

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST