নেত্রকোণা প্রতিনিধি:মহিউদ্দিন তালুকদার
৭ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কালিহর নদী থেকে উদ্ধারকৃত নবজাতকের লাশের রহস্যন উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে সাজন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ১২ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ফলে সৃষ্ট গর্ভপাত থেকে জন্ম নেওয়া নবজাতকের লাশ ধামাচাপা দিতেই ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে।
​গত ২৯ জুন ২০২৬ তারিখ সকাল ১১টা ২০ মিনিটের দিকে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদীতে একটি প্লাস্টিকের রশিতে ইট বাঁধা অবস্থায় নবজাতক কন্যা শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ফারুক খান বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
​পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে মামলার তদন্তভার গ্রহণ করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম)। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, স্থানীয় মাইজপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে সাজন মিয়া এই ঘটনার সাথে জড়িত।
​পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী ১২ বছরের শিশুটি শারীরিকভাবে দুর্বল হওয়ায় পরিবারের সদস্যরা তার গর্ভাবস্থার বিষয়টি বুঝতে পারেনি। শিশুটির মা স্থানীয় ক্লিনিকে ঝাড়ুদার হিসেবে কাজ করার সুবাদে প্রতিদিন বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগ নিয়ে সাত মাস আগে প্রতিবেশী সাজন মিয়া তাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে নিয়মিত তাকে ধর্ষণ করতে থাকে।
​তদন্তে আরও জানা যায়, গত ২৮ জুন রাত ১টার দিকে নিজ বসতঘরের পাশে শিশুটির গর্ভপাত ঘটে এবং মৃত কন্যা সন্তান জন্ম দেয়। পরদিন ২৯ জুন ভোর ৪টার দিকে আসামি সাজন মিয়া ঘটনাটি ধামাচাপা দিতে মৃত নবজাতকের সাথে ইট বেঁধে নদীতে ফেলে দেয়।
​পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে পুলিশ রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
​এলাকায় নৃশংস এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

শ্রীনগরে জাহানারা বেগমের শত কষ্টের মাঝে লুকিয়ে রয়েছে আনন্দ সংসার চলে পিঠা বিক্রি করে

১০

নেছারাবাদ উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজে ধী…র গতি।। সাত বছরেও শেষ হয়নি কাজ

১১

নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি

১২

পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি

১৩

রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ

১৪

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ২৮ কে‌জি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধারসহ ১ মাদক কারবারি আটক

১৬

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

১৭

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

১৮

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST