‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।। আদালতে প্রেরণ


 

 

পিরোজপুর জেলার কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ আগস্ট (সোমবার) ভোর রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের আবু সুফিয়ানের বাড়ির সামনের পাকা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রহমত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত রমেশ চন্দ্র মাঝির ছেলে রণজিৎ চন্দ্র মাঝি (৫৫)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রণজিৎ চন্দ্র মাঝি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

‎কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

‎মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, লৌহজংয়ে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে স্বামী স্ত্রীর ৩ মাসের কারাদণ্ড

পুলিশ দেখে ফেলে পালালো পার্টনার, যুবতীর ব্যাগে মিলল ২ কেজি গা’জা

কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।। আদালতে প্রেরণ

বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত, লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

১০

যদি জুলাই বিপ্লবকে স্বীকার করতো তাহলে গনভোট বাতিল করতো না সরকার- রফিকুল ইসলাম খান এমপি

১১

মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচার দাবি

১২

অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম

১৩

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

১৪

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

১৫

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

১৬

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

১৭

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

১৮

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

১৯

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

২০

Design & Developed by: BD IT HOST