মো গোলাম আযম আছলাম ‎পিরোজপুর জেলা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়নের মো. জুয়েল হোসেনের বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে । এ ব্যাপারে ভুক্তভোগী জুয়েল হোসেনের পরিবার স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে গত এক বছর ধরে ওই পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।

‎অভিযুক্ত চাচা শাহজাহান মুন্সি (৮০) ও তার ছেলে আহসান কবির (৪০) উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। অভিযুক্ত শাহজাহান মুন্সী সাংবাদিককে মুঠোফোনে খবর না ছাপানোর জন্য হুমকিও দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

‎শনিবার (১ আগষ্ট) সরেজমিনে দেখা গেছে, ভুক্তভোগী জুয়েলের পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ পাশে সীমানা প্রাচীর ও বিল্ডিং তুলে হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা। উত্তর পাশে ও পূর্ব পাশে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

‎এ বিষয়ে শাহজাহান মুন্সি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, এ জায়গার কাগজ পত্র সব আমাদের নামে। আমার ছেলে আহসান কবির জুয়েলের চাচা আব্দুর রহমানের নিকট থেকে ক্রয় করেছে। আমাদের জায়গায় আমরা দেয়াল নির্মাণ করেছি।

‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলদিয়ায় পুলিশের অভিযান, ৯০ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ

গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি

রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

শ্রীনগরে ৮০ বছরের কাঠুরিয়া বৃদ্ধ হাশেম চৌকিদার বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায়য় ০১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ জন অস্ত্রধারী গ্রেফতার 

পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা

নেছারাবাদে চাচার বিরুদ্ধে বাড়ির রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ।। চাচার দাবি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মধ্য নগর উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবিতে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মিছিল

১০

রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

১২

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের গণমিছিল

১৩

টানা তৃতীয়বার দিরাই ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ ইদ্রিছ আলী

১৪

নড়াইলে হারিয়ে যেতে বসেছে দেশীয় ফল ‘গাব’’

১৫

ভাঙাচোরা সড়ক থেকে নিরাপত্তাহীনতা—মৌলিক সুবিধার সংকটে প্রতিটি শেষকৃত্যে দুর্ভোগ; দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি স্থানীয়দের

১৬

চীনা যুবক ইসলাম গ্রহণ করে মোহনগঞ্জের লিজাকে বিয়ে করলেন

১৭

পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

১৮

ফতেপুর পশ্চিমে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা ফয়েজীর মতবিনিময় সভা 

১৯

জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি

২০

Design & Developed by: BD IT HOST