দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ আগস্ট (শনিবার) পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আসর নামাজ বাদ শহরের বড় মসজিদ প্রাঙ্গণে পৌর আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসা প্রমুখ নেতৃবৃন্দ।
গণ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম। সমাবেশ শেষে মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST